ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

নাটোরে চলনবিলে ২ হাজার মিটার অবৈধ বানার বেড়া অপসারণ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২ ২৬৪ বার পড়া হয়েছে

চলনবিলে অবৈধ বানার বেড়া অপসারণ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে চলনবিলে ২ হাজার মিটার অবৈধ বানার বেড়া অপসারণ!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে চলনবিলে ২ হাজার মিটার অবৈধ বানার বেড়া অপসারণ! চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার বানার বেড়া অপসারণ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চলন বিলের দমদমা-জোলারবাতা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অবৈধ বানার বেড়া অপসারন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ২ কিলোমিটার অবৈধ বানার বেড়া অপসারণ করে ধ্বংস করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন সহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রউফ এর নেতৃত্বে চলনবিলে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য ঘুরে দেখেন মৎস্য অধিদপ্তরের জেলা-উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এসময় প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল আটক করে তিশিখালী এলাকায় পুড়িয়ে দেয়া হয়। চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রচার-প্রচারণা চালানো হয়।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

August 12, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে চলনবিলে ২ হাজার মিটার অবৈধ বানার বেড়া অপসারণ!

আপডেট সময় : ০৮:৩৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২