লালপুরে টিউবলের পাশ থেকে এক মহিলার লাশ উদ্ধার!
- আপডেট সময় : ১০:৪৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ২৫২ বার পড়া হয়েছে

লালপুরে টিউবলের পাশ থেকে এক মহিলার লাশ উদ্ধার!
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে নিজ বাড়ির টিউবলের পাশ থেকে রাশেদা বেগম (৪৫) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর মধ্যপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
রাশেদা বেগম বিজয়পুর মধ্য পাড়া গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে স্থানীয়রা ওই বাড়ির টিউবওয়েলের পাশে ওই নারীর লাশ দেখে লালপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, এক্সপার্ট টিমের সিদ্ধান্ত ও তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে। রাশেদা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






















