যশোহরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে রাণীনগরে যুবদলের বিক্ষোভ সমাবেশ!
- আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২ ২৪৯ বার পড়া হয়েছে

যশোহরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে রাণীনগরে যুবদলের বিক্ষোভ সমাবেশ!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
যশোহরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে রাণীনগরে যুবদলের বিক্ষোভ সমাবেশ! যশোহর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে নওগাঁর রাণীনগর উপজেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে নওগাঁ-আত্রাই সড়কের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল ইসলাম এমদাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক রম্নকুনুজ্জামান খাঁন রম্নকু, যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান জাপান, মোসারব হোসেন, সদস্য আল ফারম্নক জেম্স, মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন, আতিকুল ইসলাম জেম্স, সিরাজ-এ আলম সিরাজ,ফরহাদ হোসেন মন্ডল, সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব বেলাল হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হোসেন শিমুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















