ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

চাঞ্চল্যকর সানি হত্যা মামলার আসামি গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ ২১০ বার পড়া হয়েছে

সানি হত্যার আসামি আমিন গ্রেফতার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঞ্চল্যকর সানি হত্যা মামলার আসামি গ্রেফতার!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
চাঞ্চল্যকর সানি হত্যা মামলার আসামি গ্রেফতার! রাজশাহীর সানি (১৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আনিমকে (১৮) গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। গ্রেফতার আনিম একই থানার সাধুরমোড় এলাকার আকবরের ছেলে।

সোমবার দিবাগত রাত ১টায় মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়া পুকুর এলাকায় ভাড়া করা বাড়ি থেকে আসামি আনিমকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।
তিনি জানান, সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আনিম নগরীর বালিয়া পুকুর এলাকায় একটি ভাড়া করা বাড়িতে আত্মগোপন করে আছে। এমন তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া জোনের উপ-কমিশনার সাজিদ হোসেনের নির্দেশে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। বর্তমানে তাকে বোয়ালিয়া মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

জানা গেছে, এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী মহানগরীরতে সানিকে ডেকে নিয়ে খুন করা হয়। এ ঘটনায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের বাবা রফিকুল ইসলাম পাখি বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন। মামলায় ৯জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতপরিচয় আর ৯/১০ জনকে আসামি করা হয়। একই দিনে দুপুর তিনটার দিকে মহানগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বরে নিহত সানির লাশ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে নিহতের আত্নীয়স্বজন ও এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। গত রোববার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী সানিকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, হেতেমখাঁ সবজিপাড়া এলাকার সমবয়সী কিছু ছেলের সঙ্গে রেলগেট এলাকার সনিসহ আরও কয়েকজনের এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন থেকে বিরোধ চলছিল। এর আগেও এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। পরে আবার মীমাংসাও হয়েছে। কিন্তু এই বিরোধের জের ধরেই রোববার (৩ জুলাই) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনে থেকে সনিকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়।

July 5, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঞ্চল্যকর সানি হত্যা মামলার আসামি গ্রেফতার!

আপডেট সময় : ০৩:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২