বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক!
- আপডেট সময় : ০৪:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ২২৬ বার পড়া হয়েছে

বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক!
এম এম মামুন, নিউজ ডেস্ক:
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক! রাজশাহীর মোহনপুরে দুই নারীকে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করার অভিযোগে মোঃ আয়েজ উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহনপুর উপজেলার বাটুপাড়া গ্রামে তার বাড়ি। শনিবার (১৮ জুন) রাতে তাকে গ্রেপ্তার করছে পুলিশ। রোববার (১৯ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়। দুপুরে এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, বাটুপাড়া গ্রামের সীমা খাতুন (২৫) ও তার মামাতো ভাইয়ের স্ত্রী মেরিনা বেগমকে মরিশাসে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলেন প্রতারক আয়েজ উদ্দিন।
এ জন্য তাদের প্রত্যেকের কাছ থেকে তিনি এক লাখ ১০ হাজার করে টাকা হাতিয়ে নেন। এ ছাড়া পাসপোর্ট করার নামে প্রত্যেকের কাছ থেকে আরও ২৪ হাজার করে টাকা নেন। কিন্তু দুই নারী খোঁজ নিয়ে জানতে পারেন, পাসপোর্ট করতে খরচ হয় মাত্র ৬ হাজার ৩২৫ টাকা। এতেই ওই দুই নারী আয়েজ উদ্দিনের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এ কারণে শনিবার বিকেলে তারা আয়েজ উদ্দিনের বাড়ি গিয়ে টাকা ফেরত চান। কিন্তু তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। তাই দুই নারী বিষয়টি মোহনপুর থানা-পুলিশকে জানান। এরপরই পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আয়েজ উদ্দিনের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা করা হয়েছে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।






















