ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

পিএন বালিকা উচ্চ বিদ্যালয় দেশসেরা স্কুল নির্বাচিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২ ২৫৭ বার পড়া হয়েছে

দেশ সেরা স্কুল রাজশাহীর পিএন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিএন বালিকা উচ্চ বিদ্যালয় দেশসেরা স্কুল নির্বাচিত!

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
পিএন বালিকা উচ্চ বিদ্যালয় দেশসেরা স্কুল নির্বাচিত! এ বছর দেশসেরা স্কুল নির্বাচিত হয়েছে সরকারি পিএন (প্রমথনাথ) বালিকা উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সেরা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। কলেজ পর্যায়ে দেশসেরা হয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ও কারিগরিতে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

এবার ২০২২ সালে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হয়েছেন মানিকগঞ্জের অধ্যক্ষ অধ্যাপক ড. রেজাউল করিম, শ্রেষ্ঠ স্কুলশিক্ষক কিশোরগঞ্জের জাবেদা আক্তার জাহান এবং শ্রেষ্ঠ মাদরাসাশিক্ষক ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রধান ড. মুহাম্মদ আবু ইউছুফ।
এদিকে এ বছর শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা আর ময়মনসিংহ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুঞা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
কলেজ পর্যায়ে সেরা শিক্ষার্থী হলেন রাজবাড়ী সরকারি কলেজ, স্কুলপর্যায়ে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসা ও কারিগরিপর্যায়ে লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেরা নির্বাচিত হয়েছে।

মাউশির পরিচালক (প্রশিক্ষণ) ড. প্রবীর কুমার ভট্টাচার্য জানান, চলতি বছরের মার্চে ‘শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২২’ এর আয়োজন শুরু হয়। তারপর জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং সর্বশেষ গত ৫ ও ৬ জুন ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ২১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিএন বালিকা উচ্চ বিদ্যালয় দেশসেরা স্কুল নির্বাচিত!

আপডেট সময় : ০১:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২