ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহীতে বিয়ে না করায় প্রেমিককে হত্যা, প্রেমিকাসহ গ্রেপ্তার ২!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ১৯৭ বার পড়া হয়েছে

বিয়ে না করায় প্রেমিককে হত্যা করে প্রেমিকা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বিয়ে না করায় প্রেমিককে হত্যা, প্রেমিকাসহ গ্রেপ্তার ২!

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে বিয়ে না করায় প্রেমিককে হত্যা, প্রেমিকাসহ গ্রেপ্তার ২! রাজশাহীতে বাড়িতে ডেকে প্রেমিককে হত্যা করে লাশ গুমের ঘটনার ১২ ঘন্টার মধ্যেই প্রেমিকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার একরামুল ইসলাম ভাদুর মেয়ে মেরিনা খাতুন (২১) এবং ঈশা হকের মেয়ে নেশা খাতুন (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পয়লান গ্রামের জহির মন্ডলের ছেলে রশিদুল মন্ডল পেশায় একজন রাজমিস্ত্রি। সে মাঝেমধ্যে ধান কাটাসহ অন্যান্য কাজ করেন। শহরে বিভিন্ন কাজের সুবাদে আসার পর প্রায় এক বছর আগে আসামি মেরিনা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
অপরদিকে মেরিনা খাতুন সায়েরগাছার বুলবুল আহম্মেদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। গত মঙ্গলবার (১৪ জুন) রাতের রশীদুল মন্ডল সায়েরগাছার সেই বাড়ীতে মেরিনার সাথে দেখা করতে যায়। সেখানে মেরিনা কথা-বার্তার এক পর্যায়ে রশিদুলকে বিয়ে করার জন্য বলে। রশিদুল পরিবারের সাথে কথা বলে পরে জানাবে বলে। কিন্তু মেরিনা রাতেই বিবাহ করার জন্য চাপ দেয় ও জোর জবর দোস্তি করতে থাকে। রাত ১১ টার দিকে রশিদুল মন্ডল সেখান থেকে চলে যেতে চাইলে মেরিনা তাকে বাঁধা দেয় এবং উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে মেরিনা খাতুন ধাক্কামেরে রশিদুলকে ফেলে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বাড়ির লোকজন ঘুম থেকে উঠার আগেই সকাল ৭ টার দিকে মেরিনা অপর আসামি নেশা খাতুন মিলে মৃতদেহ বাড়ির ছাদের স্টোর-রুমে রেখে তালাবদ্ধ করে রাখে।
পুলিশ জানায়, কাশিয়াডাঙ্গা থানার একটি টিম বুধবার (১৫ জুন) সকাল পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সায়েরগাছার বুলবুল আহম্মেদের বাড়ি থেকে আসামি মেরিনাকে আটক করে। আটককৃত আসামির দেওয়া তথ্যমতে বাড়ির ছাদের স্টোর-রুম হতে রশিদুলের মৃত দেহ উদ্ধার এবং অপর আসামি নেশা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
নিহতের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

June 16, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বিয়ে না করায় প্রেমিককে হত্যা, প্রেমিকাসহ গ্রেপ্তার ২!

আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২