ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

সিংড়ায় চাঁদাবাজি মামলায় পৌর ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২ ২২৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় চাঁদাবাজি মামলায় পৌর ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার!

নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় চাঁদাবাজি মামলায় পৌর ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার! সিংড়ায় চাঁদাবাজি মামলায় পৌর ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার! নাটোরে ২০২০ সালে দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় সিংড়া পৌর সভার ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে সিংড়া থানার পুলিশ তাকে সিংড়া থেকে গ্রেপ্তার করে। পরে মিজানুরকে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মইনুল হকের মা রাহেলা বেগমের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। মিজানুর রহমান সিংড়া পৌরসভার উত্তর দমদমা সর্দারপাড়ার মুক্তাদুর রহমানের ছেলে ও সিংড়া পৌরসভার ২নং প্যানেল মেয়র। মিজানুরের স্ত্রীর দাবি, মামলার বাদি রাহেলা বেগমের চিকিৎসক ছেলের একটি অনৈতিক ঘটনার শালিস করার কারণে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

সিংড়া থানা সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মইনুল হকের মা রাহেলা বেগম বাদি হয়ে চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর মিজানুর রহমানের বিরুদ্ধে সিংড়া আমলী আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা আছে বলে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ আসামির বিরুদ্ধ গ্রেপ্তারী পরোয়ানা জারির নির্দেশ দেন। সেই গ্রেপ্তারী পরোয়ানা বলে সিংড়া থানার পুলিশ কাউন্সিলর মিজানুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মিজানুর রহমানের স্ত্রী নিলুফা বেগম দাবি করে বলেন, ২০২০ সালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মইনুল হক ও এক নারীকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় লোকজন। তখন কাউন্সিলর হিসেবে মিজানুর রহমান তাৎক্ষণিক শালিসী বৈঠক করে তাদের বিয়ে দিয়ে দেন। পরে ওই চিকিৎসক বিয়ে অস্বীকার করলে ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে আদালতে ধর্ষণের মামলা করেন। এই মামলাটিও পিবিআই তদন্ত করে। তদন্ত শেষে ঘটনার সত্যতা আছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করে। এই ঘটনার আক্রোশে মিজানুর রহমানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি আরও বলেন,তার স্বামী সিংড়া পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্যই তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মইনুল হক সাংবাদিকদের বলেন, কাউন্সিলর মিজানুর রহমানের স্ত্রীর বক্তব্য সঠিক নয়। তবে তার বিরুদ্ধে একজন নারী মামলা করেছেন এটা সত্যবলে তিনি জানান।এর বেশী কিছু বলতে তিনি অপরাগতা প্রকাশ করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, আদালতের পরোয়ানা বলে কাউন্সিলর মিজানুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি আদালতে বিচারাধীন আছে।

June 8, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় চাঁদাবাজি মামলায় পৌর ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার!

আপডেট সময় : ০৮:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২