মোহনপুরে বখাটের হামলায় ৫ স্কুল শিক্ষার্থী আহত;
- আপডেট সময় : ১২:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২ ২৩৯ বার পড়া হয়েছে

মোহনপুরে বখাটের হামলায় ৫ স্কুল শিক্ষার্থী আহত;
এম এম মামুন, নিউজ ডেস্ক:
মোহনপুরে বখাটের হামলায় ৫ স্কুল শিক্ষার্থী আহত; উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীকে মেরে আহত করেছে বখাটেরা; তাকে রক্ষা করতে গিয়ে আরো চার শিক্ষার্থী বখাটেদের হামলার শিকার, মোট পাঁচজন শিক্ষার্থী আহত।
রাজশাহীর মোহনপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীকে মারপিট করে আহত করেছে বখাটেরা। ওই স্কুলছাত্রীকে রক্ষা করতে গিয়ে বখাটেদের হামলায় আহত হয়েছেন আরও চারজন শিক্ষার্থী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার আতানারায়নপুর গ্রামের অফির মোড় এলাকায়। এ ঘটনায় স্কুলছাত্রী নিজে বাদি হয়ে বখাটে নুর আমিনসহ অভিযুক্তদের বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হচ্ছেন আতানারায়নপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আঙ্গুরা আক্তার (১৫), ভাই মোমিন হোসেন (১৬), আকাশ আলী (১৬), দশম শ্রেশীর শিক্ষার্থী সাওয়ার জাহান (১৭) ও শিমুল পারভেজ (১৭)। আহতরা মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
অভিযাগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার গোছা গ্রামের নুরুল ইসলামের ছেলে আতানারায়নপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী নুর আমিন (১৮) একই শ্রেণির এক ছাত্রীকে কয়েক মাস ধরে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিচার দেন। গত সোমবার স্কুল চলা অবস্থায় বিষয়টি মিমাংসা করে দেন প্রধান শিক্ষক।
দুপুরে স্কুল ছুটির পর ওই ছাত্রী বাড়িতে যাওয়ার পথে উত্ত্যক্তকারি নুর আমিনসহ বহিরাগত ৮/১০ জন বখাটে যুবক মিলে আতানারায়নপুর অভির মোড়ে লাঠি-সোটা নিয়ে বেদম মারপিট শুরু করে। এতে করে স্কুলছাত্রীসহ শিক্ষার্থী আহত হন।
আতানারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মিমাংসা পরে এধরনের ঘটনা দুঃখজনক। বিষয়টি নিয়ে আবারও মিমাংসার চেষ্টা করা হচ্ছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।






















