ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

চলনবিলে থেকে ৬০ বকসহ শতাধিক কালিম পাখি মুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ ৫৬০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
চলনবিলে আবার নতুন জীবন পেয়েছে ৬০টি বকসহ শতাধিক কালিম পাখি।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার দুর্গম শালিখা এলাকায় পাখি শিকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা। অভিযানে পাখি শিকারের ফাঁদ ২৮টি কিল্লা ঘর ধ্বংস করা হয়। উদ্ধার করা হয় পাখিসহ শিকারের সরঞ্জাম। পরে চলনবিলের পেট্রোবাংলা পয়েন্ট এলাকায় উদ্ধারকৃত বক ও দুর্গাপুরের উদ্ধারকৃত অর্ধশত বেগুনি কালিম পাখি অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, সাংবাদিক খান মোঃ শারফুল ইসলাম খোকন, গোল-ই-আফরোজ কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল, পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল, আব্দুল্লাহ আল মামুন, জুবায়ের আহমেদ, কুরবান আলী, আব্দুল মান্নান হাবিব, আবু বকর সিদ্দিক প্রমূখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিলে পাখি ও প্রকৃতি বাঁচাতে প্রতিদিন ভোরে তার সদস্যরা বিলের দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন। শিকারীদের আটক করে প্রশাসনের মাধ্যমে সাজা প্রদান ও মুচলেকা নিচ্ছেন। এছাড়াও মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

October 26, 2021
চলনবিলে থেকে ৬০ বকসহ শতাধিক কালিম পাখি মুক্ত
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলনবিলে থেকে ৬০ বকসহ শতাধিক কালিম পাখি মুক্ত

আপডেট সময় : ০৯:১৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১