ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

মোবাইল টাওয়ার থেকে পড়ে সিংড়ার তারেকের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ২৩১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবাইল টাওয়ার থেকে পড়ে সিংড়ার তারেকের মৃত্যু!

চ্যানেল এ নিউজ ডেস্কঃ
মোবাইল টাওয়ার থেকে পড়ে সিংড়ার তারেকের মৃত্যু! কুমিল্লার দেবিদ্বারে মোবাইল টাওয়ারে কাজ শেষে নামতে গিয়ে পা পিছলে পড়ে তারেক নামে বাংলালিংক কোম্পানির এক টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত তারেকুর রহমান ওরফে তারেক (২৪) নাটোর জেলার সিংড়া উপজেলার মধ্যবাশবাড়ি গ্রামের মো: জয়নাল আবেদিনের একমাত্র ছেলে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, পান্নারপুল বাংলালিংক মোবাইল টাওয়ারের কিছু ত্রুটিজনিত সমস্যা ছিল। তাই প্রচণ্ড রোদের তাপ উপেক্ষা করে টেকনেশিয়ান তারেকুর রহমান প্রায় ৭০ ফুট টাওয়ারের উপর উঠে সেগুলো একাই সমাধান করেন এবং কাজ সেরে নামার সময় পা পিছলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতর সহকর্মী ড্রাইভ টেস্ট ইঞ্জিনিয়ার রাজু আহমেদ ও আলমগীর হোসেন জানান, তারা কসবা এলাকায় যাওয়ার পথে তারেকুরকে পানুয়ারপুল টাওয়ারের পাশে নামিয়ে যান। ওখান থেকে ফেরার পথে মোবাইল ফোনে কথা হয়, তারেকুর টাওয়ারের কাজ শেষ হয়েছে জানালে তাকে টাওয়ার থেকে নেমে আসার কথা বলেন তারা। ফিরে এসে দেখেন তিনি মারা গেছেন।

মোবাইল ফোনে নাটোর থেকে তার পরিবারের সাথে কথা বলার সময় তরিকুলের খালাতো ভাই জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা দেবিদ্বারের উদ্দেশে রওনা দিয়েছেন।

তিনি আরো জানান, তারেকুর তার বাবার একমাত্র পুত্র সন্তান। তার দুই বোনও রয়েছে। সামনের মাসে ছুটিতে আসার কথা ছিল, তার বিয়ের বিষয়টিও পরিবারের পক্ষ থেকে পাত্রী পক্ষের সাথে পাকা হচ্ছিল।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বজনেরা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোবাইল টাওয়ার থেকে পড়ে সিংড়ার তারেকের মৃত্যু!

আপডেট সময় : ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২