ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু নাটোরে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত দুই ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে: শফিকুর রহমান মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় একই বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা; জব্দ ১৩২ বস্তা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

শিশু বাবলীকে ধর্ষনের পর হত্যা করে ইমন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ৮৮০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে লালপুরে ৬ বছরের শিশু নুসরাত জাহান বাবলী ওরফে জেমীকে ধর্ষনের পর হত্যা করা হয়। গ্রেফতারকৃত ইলিয়াস হাসান ইমন স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। শনিবার শিশু জেমীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর ইলিয়াস হাসান ইমন ও তার পিতা সহযোগী আসামী ফাইজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহন শেষে রোববার আদালতে প্রেরণ করা হয়।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য জানান।
ব্রিফিং এ পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১৯ অক্টোবর প্রতিবেশী আরশেদ আলীর বাড়িতে পিকনিক করার কথা বলে বাড়ি থেকে বের হয় নুসরাত জাহান বাবলী ওরফে জেমী। অনেক সময় পরও মেয়ে বাড়ীতে ফিরে না এলে তার মা তাকে খুঁজতে বের হয়। কিন্তু কোথাও নুসরতকে খুঁজে পাওয়া না গেলে বিভিন্ন জায়গায় মাইকিং এবং আশপাশের রেল স্টেশনসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগানো ও থানায় জিডি করা হয়। এরপর ২৩ অক্টোবর সকালে শিশু নুসরতের বাড়ীর অদুরের একটি ধানের জমি থেকে বস্তাবন্দি ডান হাত বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যার রহস্য উদঘাটন করেন এবং হত্যাকারী ইলিয়াস হাসান ইমনকে এবং মরদেহ গুম করার সহযোগীতা করায় ইমনের বাবা ফাইজুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে পুলিশ জানতে পারে নুসরাত জাহান বাবলী ওরফে জেমীকে ধর্ষনের পর হত্যা করে ইমন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও লাপলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশু বাবলীকে ধর্ষনের পর হত্যা করে ইমন

আপডেট সময় : ১১:২৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১