ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহীতে রেলের নারী গেটকিপারকে মারপিটের অভিযোগে গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ২৩০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে রেলের নারী গেটকিপারকে
মারপিটের অভিযোগে গ্রেপ্তার ২

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে রেলের নারী গেটকিপারকে মারপিটের অভিযোগে গ্রেপ্তার ২। রাজশাহীতে রেলওয়ের নারী গেটকিপারকে মারধরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ মে) দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা লেভেল ক্রসিংয়ে এই মারধরের ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন- নগরীর ভদ্রা জামালপুর মহল্লার বাসিন্দা আবদুস সামাদ ওরফে খোকন (৪৩) এবং রামচন্দ্রপুর এলাকার নূরে আহমেদ ওরফে তুষার (৩০)। আর ভুক্তভোগী নারী গেটকিপারের নাম তানজিলা খাতুন (২৬)।

রাজশাহী রেলওয়ে থানার ওসি রকিব-উল-হোসেন জানান, দুপুরে ট্রেন আসছিল বলে তানজিলা লেভেল ক্রসিংয়ের ব্যারিকেড ফেলেন। এ সময় খোকন ব্যারিকেডের ওপর দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। তানজিলা নিষেধ করলেও তিনি শোনেননি।

এ নিয়ে তানজিলার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর পর তুষারকে সঙ্গে এনে তানজিলাকে মারধর করেন খোকন। দুজনে মিলে তারা তানজিলাকে চড়থাপ্পড় ও লাথি মারতে থাকেন। এসময় তালাইমারী পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলেই দুজনকে আটক করে। পরে রেলওয়ে পুলিশ তাদের থানায় আনে।

ওসি জানান, ঘটনার পর তানজিলা রাজশাহী রেলওয়ে থানায় দুজনের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধাদান এবং মারধরের অভিযোগে মামলা করেছেন। এরপর চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

May 18, 2022
রাজশাহীতে রেলের নারী গেটকিপারকে মারপিটের অভিযোগে গ্রেপ্তার ২
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে রেলের নারী গেটকিপারকে মারপিটের অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২