ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ট্রাক্টরসহ আটক ৩

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

লালপুরে অনুমোদন ছাড়া জমির মাটি কাটার অভিযোগে একটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ট্রাক্টরসহ আটক ৩

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে অনুমোদন ছাড়া জমির মাটি কেটে পরিবহনের অভিযোগে একটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার কেশববাড়ীয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, উপজেলার কেশববাড়ীয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (২১), বড়শেরপাড়া গ্রামের আব্দুল জাব্বারের ছেলে রিফাত চৌধুরী রাজু (২২) এবং আকবরপুর গ্রামের রেজাউল করিমের ছেলে রুবেল হোসেন বাবু (৩০)।

পুলিশ জানায়, লালপুর উপজেলার কেশববাড়ীয়া গ্রামের আজিজুল ইসলামের বাড়ির পেছনের ভিটা জমিতে ট্রাক্টর দিয়ে জমি থেকে মাটি কেটে পরিবহন করছে। এমন সংবাদ পেয়ে সোমবার দুপুরে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক্টরসহ রিয়াজুল ইসলাম, রিফাত চৌধুরী রাজু ও রুবেল হোসেন বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘয়টনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জমির মাটি কাটার অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৮। পরে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ট্রাক্টরসহ আটক ৩

আপডেট সময় : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬