ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং সমাজে নারী ও কন্যাশিশুর সমান অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মোহন্ত, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সহসভাপতি নুরনবী, এমপির প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন, মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্যসচিব আনার কলি, তথ্যসেবা কর্মকর্তা হালিমা খাতুন এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহকারী গোলাম রব্বানীসহ অনেকে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

আপডেট সময় : ০৯:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬