
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে অনুমোদন ছাড়া জমির মাটি কেটে পরিবহনের অভিযোগে একটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার কেশববাড়ীয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, উপজেলার কেশববাড়ীয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (২১), বড়শেরপাড়া গ্রামের আব্দুল জাব্বারের ছেলে রিফাত চৌধুরী রাজু (২২) এবং আকবরপুর গ্রামের রেজাউল করিমের ছেলে রুবেল হোসেন বাবু (৩০)।
পুলিশ জানায়, লালপুর উপজেলার কেশববাড়ীয়া গ্রামের আজিজুল ইসলামের বাড়ির পেছনের ভিটা জমিতে ট্রাক্টর দিয়ে জমি থেকে মাটি কেটে পরিবহন করছে। এমন সংবাদ পেয়ে সোমবার দুপুরে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক্টরসহ রিয়াজুল ইসলাম, রিফাত চৌধুরী রাজু ও রুবেল হোসেন বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘয়টনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জমির মাটি কাটার অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৮। পরে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.