ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মান্দায় ১৩৭ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

মান্দায় ১৩৭ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ১৩৭ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ১৪টি ইউনিয়নের ১৩৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি ও দাপ্তরিক কাজের গতি বাড়ানোর লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাইসাইকেল বিতরণ

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, গ্রাম পুলিশের সদস্যরা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের যাতায়াত সহজ করা এবং সেবা প্রদান আরও দ্রুত ও গতিশীল করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, নতুন বাইসাইকেল পাওয়ায় গ্রাম পুলিশের সদস্যদের দৈনন্দিন কাজের গতি বাড়বে। পাশাপাশি তারা অর্পিত দায়িত্ব আরও সহজে ও যথাযথভাবে পালন করতে পারবেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তি, সুধী জন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ১৩৭ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

আপডেট সময় : ০৯:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬