ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

Ggodagari

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি পানি নিষ্কাশন খাল ভরাট বন্ধ, কৃত্রিম জলাবদ্ধতা নিরসন ও ফসলি জমি রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে গোদাগাড়ী পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ ও সারাংপুর গ্রামের বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে এ আবেদন করা হয়।

গোদাগাড়ী সামাজিক সংগঠন ‘ঐক্য পরিষদ’-এর সভাপতি রেজাউল করিম জুয়েলের নেতৃত্বে আবেদনপত্র দেওয়ার সময় নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুহাম্মদ ওবায়দুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এমদাদুল হক মুকুল, প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার সভাপতি নজরুল ইসলাম, সমাজ ও মানব কল্যাণ সংঘের মহাসচিব নুরে আলম অহিদসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

আবেদনে বলা হয়, পৌরসভার সারাংপুর মৌজায় জেএল নম্বর ১৮২, আরএস খতিয়ান নম্বর ২৩৭ এবং দাগ নম্বর ৬০৬/৮১৪-এ প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ একটি সরকারি খাল রয়েছে। দীর্ঘদিন ধরে এ খাল ও সংলগ্ন খাড়ি দিয়ে এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী বাসুদেবপুর ইউনিয়নের বর্ষার পানি ও বিলের পানি নিষ্কাশিত হয়ে পদ্মা নদীতে গিয়ে পড়ে। এ পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর নির্ভর করে স্থানীয় কৃষকেরা তাঁদের জমিতে চাষাবাদ করে আসছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোদাগাড়ী সরকারি কলেজের পেছনে ও চায়না প্রজেক্টসংলগ্ন এলাকায় খালের শেষ প্রান্তে পানি প্রবাহের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, শ্রীমন্তপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে গোলাম মোস্তফাসহ কয়েকজন গত এক থেকে দেড় মাস ধরে সরকারি খালের পাড় নিজেদের দাবি করে সেখানে মাটি ফেলছেন। এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে শত শত একর ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকেরা দ্রুত খাল ভরাট বন্ধ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, পানি নিষ্কাশন স্বাভাবিক করা না হলে ফসলের ক্ষতির পাশাপাশি তারা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়বেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, আবেদনটি তিনি পেয়েছেন। দ্রুত সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

October 8, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি

আপডেট সময় : ০৮:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬