বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
বাউয়েট প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।
সভায় বাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট নিশ্চিতকরণ এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের বহিস্থঃনিরীক্ষক প্রতিবেদন এবং ২০তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির কার্যবিবরণী অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং পিবিজিএমএস (অব.), এরিয়া সদর দপ্তর বগুড়ার কর্নেল এডমিন কর্নেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম, বিজিবিএম, পিএসসি, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন)-এর সমন্বয়কারী অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সায়েদুর রহমান (অব.), বাউয়েটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল হক এবং বাউয়েটের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. সেলিম রেজা, এসিএমএ।
সভা শেষে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ ২০২৬-২৭ অর্থবছরের প্রধান নির্মাণকাজ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।



















