ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬ নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

Protiki photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে বিষধর সাপের দংশনে মমেনা খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাঝগ্রাম গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে সাপের দংশনে অসুস্থ হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মমেনা খাতুন উপজেলার মাঝগ্রাম গ্রামের মৃত ময়েন উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির রান্নাঘরে কাজ করার সময় একটি অজ্ঞাত বিষধর সাপ মমেনা খাতুনকে দংশন করে। বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে মমেনা খাতুন মারা যান।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু

আপডেট সময় : ০৯:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬