ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে লালপুর-বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয়ে হামলা, দুই এজাহারে ২৫ জনের নাম পঞ্চগড়ে দরিদ্র নারীদের মাঝে দুইটি করে মা ছাগল বিতরণ মান্দায় মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে কৃষি ব্যবহারিক পরীক্ষায় নম্বর বাড়ানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশু নাইম’র মৃত্যু শ্রীবরর্দী সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ পবায় অতিঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের চীনের বাজার ধরতে রাজশাহীর রেশমকে আধুনিকায়ন করা হবে: প্রতিমন্ত্রী নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড গোদাগাড়ীতে দুই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত

মান্দায় মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Mobaile Court news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করে চার ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলার চৌবাড়িয়া বাজার ও ভারশোঁ লক্ষ্মীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরৌজ বৈশাখ।

অভিযান সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী চৌবাড়িয়া বাজারে ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির অপরাধে মশিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে চৌবাড়িয়া বাজারের জিসান ফার্মেসী ও চিকিৎসালয়-এর স্বত্বাধিকারী ভারশোঁ গ্রামের নজরুল হোসেনের ছেলে নাইম হোসেনকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী সারের অব্যবস্থাপনার দায়ে চৌবাড়িয়া বাজারের মেসার্স শোভন ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ভারশোঁ লক্ষ্মীর মোড় এলাকার মেসার্স সুনিল ট্রেডার্সে সারের অব্যবস্থাপনা পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬