ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে কৃষি ব্যবহারিক পরীক্ষায় নম্বর বাড়ানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশু নাইম’র মৃত্যু শ্রীবরর্দী সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ পবায় অতিঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের চীনের বাজার ধরতে রাজশাহীর রেশমকে আধুনিকায়ন করা হবে: প্রতিমন্ত্রী নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড গোদাগাড়ীতে দুই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত দেবীগঞ্জে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ রাণীনগরে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশু নাইম’র মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Baraigram news photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশু নাঈম’র মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে নাঈম হাওলাদার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম হাওলাদার ওই এলাকার এনামুল হাওলাদারের প্রথম ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল নাঈম। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা নাঈমের চাচা বাড়ির পাশের ডোবার কিনারে শিশুটির পায়ের ছাপ দেখতে পান। পরে তারা পানিতে নেমে খোঁজাখুঁজি করে নাঈমকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি ডোবার পানিতে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশু নাইম’র মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬