ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

বাউয়েট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে

BAUET (News) Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

বাউয়েট প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেম বিষয়ক আইইইই আন্তর্জাতিক সম্মেলন (স্পিকসকন ২০২৬)’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাউয়েট ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে সংকেত প্রক্রিয়াকরণ, তথ্য, যোগাযোগ ও সিস্টেম প্রযুক্তি দ্রুত বিকশিত হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাউয়েটের সার্বিক তত্ত্বাবধানে এবং আইইইই বাংলাদেশ সেকশন ও আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় ১৩ ও ১৪ আগস্ট এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কো ইয়ামাদা।

এ ছাড়া আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া। কারিগরি কর্মসূচি চেয়ারের দায়িত্বে রয়েছেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং সম্মেলন চেয়ারের দায়িত্ব পালন করছেন বাউয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি।

দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। তাঁরা সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি প্রযুক্তি ও প্রকৌশল গবেষণার নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করছেন। একই সঙ্গে আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ আরও জোরদারের সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউয়েটের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও কর্মকর্তারা।

স্পিকসকন ২০২৬-এ বিশ্বের ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয় থেকে ১ হাজার ৪১টি গবেষণাপত্র জমা পড়ে। আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যালোচনা শেষে এর মধ্যে ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।

বিপুলসংখ্যক দেশি-বিদেশি গবেষকের অংশগ্রহণ সম্মেলটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং প্রকৌশল ও প্রযুক্তি গবেষণায় এর গুরুত্বকে তুলে ধরছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আপডেট সময় : ০৮:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬