ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি; দুই দিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার লালপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যু, অপমৃত্যু মামলা রুজু লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণের অভিযোগ ঝিনাইগাতীতে ভাতিজার হামলায় চাচি নিহত, হত্যা মামলার প্রস্তুতি ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধ/র্ষ/ণ চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে রাবিতে মানববন্ধন লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান  লালপুরে পৃথক ঘটনায় দুই কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি; দুই দিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৬:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Rajshahi update news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি; দুই দিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার

এম এম মামুন:
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির দুই দিন পর বাবা কাওসার আলী (৬০) ও ছেলে জিয়ারুল ইসলাম (৩০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে পারিবারিকভাবে তাদের দাফন সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় কাওসার আলীর শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়। সে সময় তিনি নদীর চর থেকে ঝাউগাছ কেটে বাড়ি ফিরছিলেন। নৌকাটিতে তাঁর স্ত্রী জাহেরা বেগমসহ মোট আটজন আরোহী ছিলেন। নৌকাডুবির পর অন্য একটি নৌকার সহায়তায় জাহেরা বেগমসহ ছয়জনকে উদ্ধার করা হলেও কাওসার আলী ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তাদের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর বালুঘাট এলাকায় পদ্মা নদীর তীরে। জীবিকার তাগিদে তারা নদীর চর থেকে ঝাউগাছ ও খড় সংগ্রহ করে বিক্রি করতেন।

নিহতদের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকায় পদ্মা নদীতে কাওসার আলীর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবার সেখানে যায়। পরে দুপুরে ঘটনাস্থল থেকে কিছু দূরে রাজশাহীর তালাইমারী এলাকায় ছেলে জিয়ারুল ইসলামের মরদেহ ভেসে ওঠে। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি; দুই দিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬