ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

Jhinaigati news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত ফুড প্যাকেটে ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেলসহ মোট ৪৩ কেজি বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য প্রায় ৭ হাজার টাকা।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর তত্ত্বাবধানে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক ইব্রাহিম খলিলের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে কহিনুর আলম চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সবসময় দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা আহ্বায়ক ইব্রাহিম খলিল বলেন, বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগে রয়েছে। এমন সংকটময় সময়ে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই সহায়তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যার কারণে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছিল। এ খাদ্য সহায়তা তাদের চলমান সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

July 27, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আপডেট সময় : ০৪:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬