ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

Naldanga human chain news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

নাটোরের নলডাঙ্গায় পৌর জাসাসের সাধারণ সম্পাদক মো. আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে মানববন্ধন করেছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে নলডাঙ্গা রেলওয়ে প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির নাম ব্যবহার করে একটি চক্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ধর্ষণসহ নানা অপকর্মে জড়িত। তারা জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা এবং তার মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে বাড়ি ফেরার পথে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চুর নেতৃত্বে কয়েকজন আকবর আলীর পথরোধ করেন। অভিযোগ অনুযায়ী, তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে মারধর করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা আকবর আলীর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পাশাপাশি তার কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা সমবায় দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, পৌর সমবায় দলের সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলাম এবং পৌর জাসাসের সভাপতি মো. শাহিন মোল্লাসহ অন্য নেতারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

আপডেট সময় : ০৯:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬