ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

Emon photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর বাজার এলাকা থেকে মো. ইমন আলী (প্রায় ২৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর ২৪৮।

নিখোঁজ ইমন আলী উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের ভ্যানচালক মো. জাহাঙ্গীর আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ইমন স্পষ্টভাবে কথা বলতে পারেন না। গত ২ জুলাই দুপুর ১টার দিকে তিনি বাড়ি থেকে দয়ারামপুর বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে গত ৬ জুলাই ইমনের বাবা জাহাঙ্গীর আলী বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে ইমনের মা রিকতা বেগম ভেঙে পড়েছেন। তিনি সন্তানকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মানসিক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তিনি বলেন, ইমনের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় তাকে শনাক্ত করতে কিছুটা সময় লাগছে। তবে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিখোঁজ ইমন আলীর সন্ধান পেলে তার সম্পর্কে এক ভাই মো. কাউছার আলী (মোবাইল: ০১৭৬৪-১০৭৫২১), বাবা মো. জাহাঙ্গীর আলী (মোবাইল: ০১৭৪৫-৭৩৫৫৮৫) অথবা বাগাতিপাড়া মডেল থানার ডিউটি অফিসার (০১৩২০-১২৪৬৩১) কিংবা ভারপ্রাপ্ত কর্মকর্তা (০১৩২০-১২৪৬২৬) নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপডেট সময় : ১২:৩৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬