ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাবিপ্রবির অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের সাত দিন পরও অপরিষ্কার পার্বতীপুর স্টেশনের পানি সংগ্রহস্থল গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি দেবীগঞ্জে স্বামীর দাফনের কয়েক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ

রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৯:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

Rajshahi news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস

স্কুটিতে অজ্ঞাত যুবকের লাগানো ডিভাইস ঘিরে আরডিএ মার্কেটে চাঞ্চল্য; জড়িত ব্যক্তিকে শনাক্তে পুলিশের উদ্যোগ

রাজশাহী নগরীতে একটি স্কুটিতে অজ্ঞাতভাবে লাগিয়ে দেওয়া একটি ডিভাইসকে বোমা মনে করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়, সেটি আসলে মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের নিচতলার ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অজ্ঞাত এক যুবক একটি স্কুটিতে ডিভাইসটি লাগিয়ে দ্রুত চলে যান। কিছুক্ষণ পর স্কুটির মালিক ডিভাইসটি দেখতে পেয়ে সেটিকে বোমা সন্দেহ করে আতঙ্কিত হন। বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে পুরো মার্কেট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ডিভাইসটি পরীক্ষা করে।

আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ডিভাইসটি মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করতেই এক যুবক ইচ্ছাকৃতভাবে এটি স্কুটিতে লাগিয়ে দিয়েছিল। পরীক্ষা শেষে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও বলেন, জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস

আপডেট সময় : ০৯:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬