ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার পথ অনুসরণের কথা বললেন প্রতিমন্ত্রী ফরহাদ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার দেবীগঞ্জে সাইকেল গ্যারেজ নির্মাণে বরাদ্দের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৭:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

Rajpara thana collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় মোবাইলে কথা বলতে গিয়ে বাড়ির ছাদ থেকে নিচে পড়ে আখতারুজ্জামান (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখতারুজ্জামান রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি আসাদুজ্জামানের ছেলে। তাদের স্থায়ী বাড়ি রাজশাহীর পবা উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজপাড়া থানার মো. আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন আখতারুজ্জামানের পরিবার। গত দুই-তিন দিন ধরে তার মা বাসায় ছিলেন না।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রাতে বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত দুটি ভবনের মাঝখানের ফাঁকা স্থানে নিচে পড়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৭:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬