ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১০:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

Rajshahi news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সামাদ খান এবং সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে সামাদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে কাবিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান, অর্থ সম্পাদক পদে মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন সৌরভ এবং নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে সভাপতি, অর্থ সম্পাদক, সাংগঠনিক ও প্রচার সম্পাদক এবং নির্বাহী সম্পাদক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান বিপুল ভোটে বিজয়ী হন। অন্যদিকে সহ-সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাবিল হোসেন মাত্র এক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন।

এর আগে বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়। একই দিন রাত ১০টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করে নির্বাচন কমিশন। সাতটি পদের বিপরীতে মোট ১০টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে চারটি পদে চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু বলেন, মনোনয়নপত্র সংগ্রহ, জমা এবং ভোটগ্রহণসহ পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন সফল করতে সহযোগিতার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহাদৎ হোসেন মুন্না, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

আপডেট সময় : ১০:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬