ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজারের একটি গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার জামনগর ইউনিয়নের জামনগর বাজার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শামসুল ইসলামের দোকান থেকে মিজানুর রহমানের দোকান পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে রয়েছে। এতে বাজারে আসা সাধারণ মানুষকে পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। কাঁচাবাজার করতে আসা ক্রেতাদেরও পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায় এবং দীর্ঘ সময় ধরে তা স্থায়ী থাকে। ফলে বাজারের অন্তত ৮ থেকে ১০টি দোকানে পানি ঢুকে পড়ে। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি দোকানের মালামালেরও ক্ষতি হচ্ছে।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও এর স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং বিদ্যমান পানি নিষ্কাশনের পথগুলো অকার্যকর হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বর্ষা মৌসুম এলেই বাজার এলাকায় দুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে বয়স্ক মানুষ, নারী ও শিশুদের চলাচলে বেশি সমস্যা হয়। অনেক সময় জলাবদ্ধতার কারণে ক্রেতার সংখ্যা কমে যায়, যার নেতিবাচক প্রভাব পড়ে ব্যবসায়ীদের আয়-রোজগারে।

এলাকাবাসীর দাবি, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধান সম্ভব। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, ওই সড়কের উন্নয়নকাজ বর্তমানে চলমান রয়েছে। রাস্তার কাজ শেষ হওয়ার পর প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

আপডেট সময় : ০৮:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬