ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ লালপুরে তরুণীকে অপহরণ-ধ/র্ষণের অভিযোগ, ভিডিও দেখিয়ে টাকা দাবির মামলায় গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছু/রিকাঘা/ত মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত

পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান, অকেজো করা হয় এস্কেভেটর

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান, অকেজো করা হয় এস্কেভেটর

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালাল উপজেলা প্রশাসন। শনিবার রাত থেকে রবিবার ভোররাত পর্যন্ত
উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৭ জুন রাত ১১টা থেকে ৮ জুন রাত ২টা ২০ মিনিট পর্যন্ত তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং মোবাইল কোর্টও পরিচালনা করা যায়নি।

তবে ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর পাওয়া যায়। পরিবহনের ব্যবস্থা না থাকায় যন্ত্রটি জব্দ করে নিয়ে আসা সম্ভব হয়নি। তাই পুনরায় ব্যবহার রোধে প্রশাসন সেটিকে ঘটনাস্থলেই যান্ত্রিকভাবে অকেজো করে দেয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমির উর্বর টপসয়েল রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। তাঁর নেতৃত্বে প্রশাসনের একটি দল অভিযানে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান, অকেজো করা হয় এস্কেভেটর

আপডেট সময় : ০২:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬