ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯ বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক

স্পোর্টস ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

Sports news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক

স্পোর্টস ডেস্কঃ
ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ১৫টি পদক জিতেছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। এর মধ্যে ৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক রয়েছে।

মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেয় রাজশাহীর দলটি।

নারী বিভাগে দুটি স্বর্ণপদক জিতেছেন মারিন আশরাফি। জুনিয়র কিওরোগি (-৪৬ কেজি) ও জুনিয়র পুমসে (১৪-১৭ বছর) ইভেন্টে তিনি এ সাফল্য পান। জুনিয়র পুমসে (৯-১২ বছর) বিভাগে স্বর্ণ জেতেন আনিকা।

নারী বিভাগে রৌপ্যপদক পেয়েছেন ইরা (জুনিয়র কিওরোগি -৪৬ কেজি ও জুনিয়র পুমসে ৯-১২ বছর), আনিকা (জুনিয়র কিওরোগি +৪১ কেজি) এবং জাফরিন জারা (জুনিয়র পুমসে ৯-১২ বছর)। জুনিয়র পুমসে বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মৌনিয়া।

পুরুষ বিভাগে স্বর্ণপদক অর্জন করেছেন মো. ইমতিয়াজ আলী (১২-১৪ বছর, -৪৭ কেজি), প্রিন্স আদনান (-২৬ কেজি) এবং ১৪-১৭ বছর বয়সী কিওরোগি বিভাগের -৪৮ কেজি ইভেন্টের এক প্রতিযোগী। রৌপ্যপদক পেয়েছেন তাহসিন (-৪০ কেজি) ও প্রিন্স আদনান (জুনিয়র ৬-৯ বছর পুমসে)। ব্রোঞ্জ জিতেছেন জয়নব।

প্রতিযোগিতায় রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের চারজন রেফারি দায়িত্ব পালন করেন। তারা হলেন আন্তর্জাতিক চতুর্থ ড্যান ব্ল্যাকবেল্টধারী ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিত হাসান ব্রাইট, আন্তর্জাতিক দ্বিতীয় ড্যান ব্ল্যাকবেল্টধারী আশিক মাহমুদ এবং আন্তর্জাতিক প্রথম ড্যান ব্ল্যাকবেল্টধারী শ্রাবন্তী ইসলাম বর্ষা ও মো. ইহতেশামুল আলম।

জাতীয় পর্যায়ের এ সাফল্য রাজশাহীর তায়কোয়ানডো অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক

আপডেট সময় : ০৮:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬