ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯ বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

Crime news lalpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মাধ্যমে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মনিহারপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- লালপুর উপজেলার মনিহারপুর দক্ষিণপাড়ার মোমিন আলী (২৫) ও শিহাব উদ্দিন (১৯) এবং রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৬)

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে লালপুর থানার এসআই (নিঃ) মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার মনিহারপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে মোমিন আলী, শিহাব উদ্দিন ও জাহাঙ্গীর আলম নামের তিনজনকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটক তিনজন সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাকিং ও অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় লালপুর থানায় মামলা করা হয়। পরে আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ

আপডেট সময় : ১০:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬