ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে

Manda Human Chain

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা তাজুল ইসলামের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসার প্রধান ফটকের সামনে ‘অত্র এলাকার সচেতন নাগরিক ও অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় অভিভাবকরা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ করেন। তাদের দাবি, এসব অনিয়মের কারণে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা বলেন, মাদ্রাসার ঐতিহ্য ও সুনাম রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অধ্যক্ষের অপসারণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি দ্রুত দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা তাজুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

October 4, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬