ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

Pic Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে শিশুদের বইপাঠে আগ্রহ বৃদ্ধি এবং প্রকৃতির সঙ্গে পরিচিত করে তুলতে ব্যতিক্রমধর্মী বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত কৃষি পার্কে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। এতে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার শুরুতে শিক্ষার্থীরা কৃষি পার্কের বিভিন্ন বৃক্ষের নিচে বসে নির্ধারিত বই থেকে গল্প পাঠ করে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ বাগান পরিদর্শন করে বিভিন্ন গাছপালা সম্পর্কে ধারণা লাভ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের অংশগ্রহণে গাছ চেনা ও বইপাঠভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং নাটোর সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুরা বইপাঠের প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি বিভিন্ন গাছপালা সম্পর্কেও বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বেশি করার দাবি জানান তারা।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “শিশুদের প্রকৃতির সান্নিধ্যে আনা এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। বইপাঠ ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬