ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, রামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল কাদের

নাটোরের লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত হওয়ার একদিন পর আব্দুল কাদের (৩১) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল কাদের উপজেলার গন্ডবিল এলাকার আসাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ মে) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে লালপুর-রাজশাহী আঞ্চলিক সড়কের মাধবপুর পাকা রাস্তার মোড়ে যাত্রীবাহী একটি অটোরিকশা বাঁক নেওয়ার সময় কাদের ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরবর্তীতে রামেকে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মিজানুর খোন্দকার জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬