ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

Lalpur politics news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোর প্রতিনিধিঃ
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারি মাইকিং করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাটোরের লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোর জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়া এবং মারুফ আলী নিজেই অভিযোগ স্বীকার করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বহিষ্কারাদেশটি অনুমোদন করেন। একই সঙ্গে বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২১ আগস্ট লালপুর উপজেলার কেশবপুর গ্রামে প্রায় ৬০ বছরের ঐতিহ্যবাহী একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে প্রধান অতিথি এবং নিজেকে বিশেষ অতিথি করার জন্য আয়োজক কমিটির ওপর চাপ দেন মারুফ আলী।

তবে স্থানীয় প্রবীণ ব্যক্তিদের অতিথি করার ঐতিহ্য অনুসরণ করে আয়োজকরা তার দাবি প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বেলা ১১টার দিকে নিজে মাইক ভাড়া করে পুরো গ্রামজুড়ে ‘মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে’ এবং খেলা অনুষ্ঠিত হবে না বলে প্রচার করেন তিনি।

এ প্রচারণায় এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হলে আয়োজকরা শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচটি স্থগিত করতে বাধ্য হন। পরে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তের পর মারুফ আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা ছাত্রদল।

বহিষ্কৃত ছাত্রদল নেতা মারুফ আলী বলেন, আমি সবসময় সংগঠনের প্রতি অনুগত ছিলাম এবং আছি। দলের স্বার্থে সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমি মাথা পেতে মেনে নিয়েছি।

August 25, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৮:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬