ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

Naldanga political news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে এসব পোস্টার সাঁটানো হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে নলডাঙ্গা ও নাটোর সদরের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানোর অভিযোগ পাওয়া যায়। পোস্টার সাঁটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী নিজেদের ফেসবুক আইডিতেও ওই ভিডিও পোস্ট করেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে নাটোরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও পোস্টারিংয়ের মতো কর্মসূচির খবর পাওয়া যাচ্ছে।

নলডাঙ্গার যুবদল কর্মী বিপ্লব হোসেন, জাসাস নেতা শাহিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন। তাদের কর্মকাণ্ডে নাশকতার আশঙ্কা রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

এদিকে নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, বিষয়টি নিয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর নলডাঙ্গার আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও কয়েকজন প্রভাবশালী নেতাকর্মী এলাকায় অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও পোস্টারিংয়ের ঘটনা ঘটছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।

তবে পোস্টারিংয়ের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

August 24, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ

আপডেট সময় : ০৯:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬