ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

Godagari Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (৮ম পর্যায়) শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের গোদাগাড়ী ফিল্ড সুপারভাইজার মোসলেম উদ্দিন নুরুল। এছাড়া উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার আতাউর রহমান, জিসি শরীফুল ইসলাম ও তরিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিশুদের নৈতিক, ধর্মীয় ও প্রাক-প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশুদের মাঝে ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণেও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুদের আধুনিক ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষাদানের গুণগত মান বজায় রাখতে শিক্ষক ও কেয়ারটেকারদের আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান প্রকল্পের সার্বিক অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভা শেষে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা

আপডেট সময় : ১০:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬