ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

PANCHAGARH

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। বুধবার (২৬ আগস্ট) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সার নিয়ে মন্ত্রী বলেন, আমরা মিটিংয়ে বলে দিয়েছি, বিগত দিনের ডিলাররাই বহাল থাকবেন। কিছু কিছু এলাকায় যদি ডিলার পদ শূন্য থাকে, সেখানে ডিলার নিয়োগ দেওয়া হবে। এর বাইরে স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে আরও সার ডিলার নিয়োগ দেওয়া হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষকবান্ধব সরকার হিসেবে কৃষকদের পাশে থাকবে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ইসরায়েল, আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে তেলের জন্য হাহাকার চলছে। আমরা বিদ্যুৎ সমস্যার সমাধানের চেষ্টা করছি। অল্প কিছুদিনের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে। আপনারা আস্থা ও বিশ্বাস রাখবেন।

তিনি আরও বলেন, আমরা ১৭ বছর পর ক্ষমতায় এসেছি। আমাদের সময় দিতে হবে, কেবল ছয় মাস। নির্বাচনে যে সব প্রতিশ্রুতি দিয়েছি, তা সব পূরণ করব। আপনারা কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন। এ সরকার কৃষকবান্ধব সরকার।

ধর্মীয় সম্প্রীতি ও মাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো মাজার ধ্বংস করার চেষ্টা করা হলে আমরা কেউ ঘরে বসে থাকব না। অন্তর্বর্তী সরকারের সময় ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। মসজিদের খাদেমকে পুড়িয়ে মারা হয়েছিল।

তিনি বলেন, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আমার বাক্‌স্বাধীনতা, চিন্তা-চেতনা, ভাবনা ও মনোবৃত্তি আমি শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করি। হযরত মুহাম্মদ (সা.) কোথায় বলেছেন, জোর করে একজনকে আমার ধর্মে আনতে হবে? কোন হাদিসে বলেছেন?

ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, যেখানে দেখি সহিংস হামলা, যেখানে দেখি ধর্ম নিয়ে বাড়াবাড়ি, সেখানেই দেখি—ওই যারা বলে বেড়াচ্ছিলেন, তাদের মার্কায় ভোট দিলে, তাদের সঙ্গে থাকলে জান্নাতি—এ ধরনের মিথ্যা ও ভ্রান্ত কথা বলে মুসলমান ভাইদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু হিন্দু, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনটির উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল বারি, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ১২:০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬