ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার পথ অনুসরণের কথা বললেন প্রতিমন্ত্রী ফরহাদ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার দেবীগঞ্জে সাইকেল গ্যারেজ নির্মাণে বরাদ্দের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

র‍্যাব-৫ এর অভিযানে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা ও অটোরিকশা জব্দ, দুইজন পলাতক

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ মণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

বুধবার (২৭ মে) র‍্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে র‍্যাব-৫, সিপিসি-১ রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. শামীম নামে এক ব্যক্তির বাসা থেকে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, এ ঘটনায় বাড়ির মালিক শামীম ও তার ভাড়াটিয়া মো. কাশেমকে পলাতক আসামি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬