ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

লালপুরে পুকুরে ডুবে সিএনজি চালকের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে পুকুরে ডুবে সিএনজি চালকের মৃত্যু

বিদ্যালয়ের পুকুরে আগাছা পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি

নাটোরের লালপুরে পুকুরে আগাছা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৮) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) দুপুর আনুমানিক ১টার দিকে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর এলাকার মোঃ আকবর আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছ চাষের উদ্দেশ্যে লিজ নেওয়া বিদ্যালয়ের পুকুরে আগাছা পরিষ্কার করছিলেন আরিফুল ইসলাম। একপর্যায়ে পুকুরের মাঝামাঝি স্থানে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে তার ভাই আসকান আলী চিৎকার করলে স্থানীয় সাইদুর রহমান, শাকিল হোসেন, রাকিব হোসেনসহ আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে উঠিয়ে মৃত অবস্থায় দেখতে পান স্বজনরা।

ঘটনার বিষয়ে লালপুর থানার এসআই (নিঃ) মিজানুর রহমান জানান, নিহতের ভাইয়ের লিখিত সংবাদের ভিত্তিতে লালপুর থানায় অপমৃত্যু মামলা নং-২৯/২৬, তারিখ ১০/০৫/২০২৬ ইং রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পুকুরে ডুবে সিএনজি চালকের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬