ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন স্বজনরা

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন স্বজনরা

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিমু আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিমু আক্তার নড়িয়া পৌরসভার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা কুদ্দুস খানের স্ত্রী। তার বাবার বাড়ি ঢাকায় বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে কুদ্দুস খান তার স্ত্রী শিমু আক্তারকে অচেতন অবস্থায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পরই শিমুর স্বামী কুদ্দুস খান ও শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।

হাসপাতাল সূত্র আরও জানায়, নিহতের গলা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে নড়িয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

May 7, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন স্বজনরা

আপডেট সময় : ১১:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬