ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কে/টে হ/ত্যা, স্ত্রী-ছেলেসহ আটক ৪

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কে/টে হ/ত্যা, স্ত্রী-ছেলেসহ আটক ৪

বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার রক্তাক্ত কাপড় ও দা; পারিবারিক কলহকে প্রাথমিক কারণ মনে করছে পুলিশ

নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক পোনা মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী ও ছেলেসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতের কোনো একসময় উপজেলার ইতালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম একই গ্রামের কেরামত আলীর ছেলে এবং পেশায় পোনা মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার পর নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে রক্তাক্ত কাপড় ও একটি দা উদ্ধার করা হয়েছে। ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে এসব আলামত জব্দ করা হয়।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ২২ বছর বয়সী ছেলে সাইফুদ্দিন ওরফে রয়েল, স্ত্রী শিউলি বেগমসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে অভিমান করে পাশের একটি কক্ষে ঘুমাতে যান রফিকুল ইসলাম। ভোরে তার স্ত্রী শিউলি বেগম স্বামীর কোনো সাড়া না পেয়ে ওই কক্ষে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে স্ত্রী-পুত্রসহ চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এদিকে অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজনদের আটক ও আলামত উদ্ধারে সফল হওয়ায় ডিবি ও থানা পুলিশের তৎপরতা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কে/টে হ/ত্যা, স্ত্রী-ছেলেসহ আটক ৪

আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬