ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার

বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

তালাবদ্ধ ঘর থেকে দুই শিশুকে উদ্ধার, অল্পের জন্য প্রাণে বাঁচল

নাটোরের বড়াইগ্রামে বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে তালাবদ্ধ ঘর থেকে দুই শিশুকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বড়াইগ্রাম পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে আখতারুজ্জামান মাস্টারের ভাড়া দেওয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়িটি ভাড়াটিয়া পরিবার ব্যবহার করছিল। বাড়ির মালিক আখতারুজ্জামানের নিজ বাড়ি বড়াইগ্রামের শ্রীরামপুর এলাকায় এবং তিনি সেখানেই বসবাস করেন। পৌর শহরের বাড়িটি তিনি ভাড়া দিয়ে রেখেছিলেন।

অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভেতরে দুটি ছোট শিশু ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। শিশুদের বাবা-মা কাজের প্রয়োজনে বাইরে থাকায় ঘরটি তালাবদ্ধ ছিল। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে অনেক চেষ্টার পর তালাবদ্ধ ঘর থেকে শিশু দুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং ঘরের সবকিছু পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

আপডেট সময় : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬