ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

পুঠিয়ায় কয়েলের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় কয়েলের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

গরু-ছাগলসহ ব্যাপক ক্ষতি, অল্পের জন্য প্রাণে রক্ষা পরিবারের সদস্যদের

রাজশাহীর পুঠিয়ায় মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লেগে একটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় গরু-ছাগলসহ ঘরের সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল গ্রামের দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রহিদুলের পরিবার গরুর গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ওই কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে গোয়ালঘরে আগুন লাগে, পরে তা দ্রুত পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনা টের পেয়ে রহিদুল ও তার পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বসতবাড়ি গ্রাস করে।

এ ঘটনায় গোয়ালঘরে থাকা একটি গরু, তিনটি ছাগল, ঘরে মজুত পেঁয়াজ এবং আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় কয়েলের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

আপডেট সময় : ০৯:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬