ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২ লাখ টাকার ভবন ভেঙে ১ লাখে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজশাহীতে ৪ লাখ কৃষকের জন্য টিএসপি বরাদ্দ ১ হাজার ৪৫ টন রাজশাহীতে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি বন্ধের দাবিতে, জেলা প্রশাসককে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-আড্ডা সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পাঁচ শিশুর মৃত্যুঃ শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক লালপুরে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ যুবক আটক লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক লালপুরে গাঁজার গাছসহ এক ব্যক্তি আটক, মাদক আইনে মামলা সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২২৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন

ভাড়া ও সম্পদ লুটপাটের অভিযোগ, দ্রুত ক্লাব চালুর দাবি

নাটোর শহরের স্টেশন রেলগেট এলাকায় ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসী। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্লাবের সমর্থক, স্থানীয় বাসিন্দা ও ক্রীড়ামোদীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম লিটন, সাবেক ক্রিকেট খেলোয়াড় লোটাস এবং বিএনপি নেতা মোস্তাক আহম্মেদসহ স্থানীয় খেলোয়াড়রা।

বক্তারা অভিযোগ করেন, কয়েক বছর আগেও ফ্রেন্ডস ক্লাবটি সক্রিয় ছিল এবং এখানে নিয়মিত খেলাধুলা অনুষ্ঠিত হতো। কিন্তু বর্তমানে ক্লাবটি অচল হয়ে পড়েছে এবং এর সম্পদ লুটপাট করা হচ্ছে বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, খেলাধুলা তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দ্রুত ক্লাবটি দখলমুক্ত করে পুনরায় চালু করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ক্লাবের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬