ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ

পীরগঞ্জে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ২০ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ২০ লাখ টাকা জরিমানা

চারটি ভাটার বিরুদ্ধে ব্যবস্থা, দুটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে

পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদফতর। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একাধিক অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে দুটি ভাটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদফতর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম (সিনিয়র সহকারী সচিব)। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান।

অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী এম বি বি ব্রিকস ও মেসার্স ডি স্টার ব্রিকস নামক দুটি অবৈধ ইটভাটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়। এছাড়া এম বি বি ব্রিকস, মেসার্স ডি স্টার ব্রিকস, এস বি এস ব্রিকস এবং মেসার্স এম বি এস ব্রিকস—এই চারটি ইটভাটার প্রতিটির বিরুদ্ধে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, এসব ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল, যা স্থানীয় পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। অবৈধভাবে মাটি কাটার ফলে ফসলি জমির ক্ষতি, বায়ুদূষণ এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি জনস্বার্থে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় অভিযানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন, ফলে অভিযান নির্বিঘ্নে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পীরগঞ্জে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ২০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬