ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯ বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ

রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয়

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয়

সংস্কারকাজের সময় মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার, মুক্তিযুদ্ধকালীন বলে ধারণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংস্কারকাজ চলাকালে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি সতর্কতার সঙ্গে নিষ্ক্রিয় করে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম সংলগ্ন এলাকায় মাটি খননের সময় শ্রমিকরা মর্টারশেলটির সন্ধান পান। কোদালের আঘাতে একটি ধাতব বস্তু বেরিয়ে এলে সেটিকে সন্দেহজনক মনে করে তারা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন এবং বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়।

দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি সংলগ্ন পেছনের একটি ফাঁকা মাঠে নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, উদ্ধার হওয়া মর্টারশেলটি অনেক পুরনো এবং এটি মহান মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংস্কার কাজের সময় এ ধরনের অবিস্ফোরিত গোলাবারুদ পাওয়া গেছে।

রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহিবুল ইসলাম বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয়

আপডেট সময় : ০৬:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬